কচুয়ায় সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

​বাগেরহাটের কচুয়ায় আলহাজ্ব সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কচুয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম (এমপি)। তিনি তার বক্তব্যে বলেন, "রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। মানবতার সেবায় এ ধরনের আয়োজন স্থানীয় মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করে।" তিনি ফাউন্ডেশনের এমন সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন।

আলহাজ্ব সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান, জেলা বিএনপির আহবায়ক ইন্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মো: মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা নেয়ামুল নাসির আলাপ, ফকির তরিকুল ইসলাম, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, এসকেন্দার হোসেন, মাওলানা মানফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনতা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা তৌহিদুল ইসলাম।

​ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

Previous
Previous

বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিএনপি নেতাসহ ১৪ জন নিহত

Next
Next

নির্বাচনের গ্রহণযোগ্যতা নষ্ট আর হয়েছে জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা: নাহিদ