বাগেরহাটের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সৌজন্যে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের সৌজন্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ (মঙ্গলবার) বিকেলে খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, ইয়াতিম ছাত্র ছাত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে দায়িত্ব পালনকারী এজেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাটের নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, মনিরুল ইসলাম খান, মনিরুল হক ফরাজী, রুনা গাজী, ফকির তারিকুল ইসলাম এবং সুজন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাকিমপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মাবুদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ডঃ মশিউর রহমান, বাগেরহাট ১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, বাগেরহাট ৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে, বিএনপি নেতা শমসের আলী মোহন, শেখ হাফিজুর রহমান তুহিন, জাহিদ সরদার, সিকদার হারুন আল রশিদ, ওবায়দুল ইসলাম জুয়েল, ডক্টর কাজী মনির, এস্কেন্দার হোসেন, হাজরা আসাদুল ইসলাম পান্না, আবুল কালাম আজাদ বুলু, মঈন উদ্দিন আহমেদ, শেখ মহিদুল ইসলাম, জেলা ওলামা দলের মোঃ হেমায়েত উদ্দিন, মাওলানা মানফুজুর রহমান, মৎস্যজীবী দলের হারুন অর রশিদ, সাহিদা আক্তার, নার্গিস আক্তার ইভা, নার্গিস আক্তার লুনা, পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, মনিরা ইসলাম, শিরীনা আক্তার, সালমা খাতুন, মেঘনা খাতুনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Previous
Previous

বাগেরহাটে ইফতার ও দোয়া মাহফিল। জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেনের বক্তব্য।

Next
Next

নিহত জেলে সুব্রত মণ্ডলের পরিবারকে তিন লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান