বাবা অসুস্থ ! হাসপাতালে অভিনেতা সালমান খান।

বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক সেলিম খান (৯০) অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল-এ ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। এ তথ্য জানিয়েছে NDTV। তবে তার অসুস্থতার নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি; পরিবার থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বাবার শারীরিক অবস্থার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বড় ছেলে, অভিনেতা সালমান খান। এ ছাড়া কন্যা আলভিরা খান, জামাতা অতুল অগ্নিহোত্রী, নাতি আয়ান অগ্নিহোত্রী এবং অর্পিতা খানের স্বামী আয়ুষ শর্মাও হাসপাতালে উপস্থিত হন।

হিন্দি চলচ্চিত্রে সেলিম খানের অবদান অনস্বীকার্য। জাভেদ আখতারের সঙ্গে তার জনপ্রিয় জুটি ‘শোলে’, ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘হাতি মেরে সাথি’ ও ‘মিস্টার ইন্ডিয়া’র মতো কালজয়ী সিনেমার চিত্রনাট্য উপহার দিয়েছে। ১৯৬০ সালে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা সেলিম খান গত ২৪ নভেম্বর ৯০তম জন্মদিন উদযাপন করেন। বয়স হলেও নিয়মিত হাঁটাহাঁটি ও খাওয়াদাওয়ার অভ্যাস বজায় রেখেছিলেন তিনি।

Previous
Previous

জামিন পাওয়ার পর বাদীকে মারধরের অভিযোগ