জামিন পাওয়ার পর বাদীকে মারধরের অভিযোগ
‘মাইনুল আহসান নোবেল’-এর বিরুদ্ধে জামিন পাওয়ার পর বাদীকে মারধরের অভিযোগ উঠেছে। ‘সা রে গা মা পা’ খ্যাত এই গায়ককে বিয়ের প্রলোভন, হয়রানি এবং প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিন পান। বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যার অভিযোগ, জামিন পাওয়ার পর নোবেল তাকে বাসায় নিয়ে আবার মারধর করেন এবং মামলা করার কারণ নিয়ে ক্ষোভ দেখান। তিনি দাবি করেন, এতে তিনি আহত হয়েছেন এবং এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।বাদীপক্ষ জানিয়েছে, তারা নোবেলের জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।

