বাগেরহাট-২: ব্যারিস্টার জাকির হোসেনের উন্নয়ন এজেন্ডা ঘোষণা

বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেছেন, "এই জনপদের উন্নয়নের জন্য অনেকগুলো এজেন্ডা ঘোষণা করেছি। খানজাহান আলী মাজার কেন্দ্রিক আধুনিক পর্যটন এলাকা গড়ে তোলা হবে। খানজাহান আলী বিমানবন্দর চালু করা হবে, যাতে এলাকার হাজীগণ সরাসরি বিমানে হজ্ব করতে যেতে পারেন। আরমান উন্নয়নের জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।"

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা সদরের খানজাহান আলী দরগার মাঠ প্রাঙ্গনে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।

বক্তৃতায় তিনি আরও বলেন, "খানজাহানের এই পূণ্য ভূমিতে সন্ত্রাসীদের কোন ঠাঁই হবে না। আমার ভাই হোক, সন্তান হোক কিংবা দলের যে কোনো নেতাকর্মী হোক, কোন দখলদারিত্ব মেনে নেওয়া হবে না। চিকিৎসার মান উন্নয়নের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালকে আধুনিকায়ন করা হবে। মেরিন একাডেমিকে বিএসসি মেরিন একাডেমীতে রূপান্তরিত করে এলাকার শিক্ষার মান আরও উন্নত করা হবে।"

সনাতন ধর্মের অনুসারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনাদের আঘাত করার আগে আমাকে আঘাত করতে হবে। আপনারা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করবেন।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দ্বীপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাছির আলাপ, নেতা মনিরুল ইসলাম খান, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, আবুল কালাম আজাদ বুলু, ফকির তারিকুল ইসলাম, এসকেন্দার হোসেন, শরীফ মোস্তফা জামান লিটু, কামরুজ্জামান শিমুল ও মহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুব নেতা অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, মনিরুজ্জামান সোহাগ, সোহেল তরফদার, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, হাওলাদার রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ডালিম ফকির, মলংগী আসাদুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, মহিলা দলের সভাপতি চাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, মনিরা ইসলাম, শিরিনা আক্তার, সালমা খাতুনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Previous
Previous

বাগেরহাটের -২ আসন। চলুন জেনে আসি ধানের শীষের কে এই ব্যারিস্টার জাকির হোসেন

Next
Next

খালেদা জিয়ার আদর্শেই আধুনিক বাগেরহাট গড়বো : ব্যারিস্টার জাকির হোসেন