তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে সংসদীয় দলের সভাকক্ষে বিএনপির সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই তাকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
এর আগে সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা তারেক রহমানের সঙ্গে শপথ গ্রহণ করেন। শপথ শেষে তারা শপথপত্রে স্বাক্ষর করেন এবং পরবর্তীতে দলীয় বৈঠকে অংশ নেন।
শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথির উপস্থিতি ছিল।
অন্যদিকে, আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।
সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

