বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ব্যারিস্টার শেখ জাকির হোসেনের শোক

ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, বাগেরহাট

বাগেরহাটে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। তিনি এক শোকবার্তায় বলেন, এই হৃদয়বিদারক ঘটনাটি শুধু নিহতদের পরিবার-পরিজনের জন্য নয়, সমগ্র বাগেরহাটবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক। এমন একটি দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো প্রাণহানি সত্যিই গভীর শোক ও শূন্যতার সৃষ্টি করেছে।

তিনি বলেন, “মানুষের জীবনের মূল্য অপরিসীম। একটি দুর্ঘটনায় ১৪ জন মানুষের প্রাণ হারানো আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। বাগেরহাটের সন্তান হিসেবে এই মর্মান্তিক ঘটনা আমাকে অত্যন্ত মর্মাহত করেছে। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আরও বলেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার সঠিক তদন্ত করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়াবে। পাশাপাশি তিনি সকলকে নিহতদের স্মরণে দোয়া করার আহ্বান জানান।

Previous
Previous

বাগেরহাটের তিনটি আসন মৌলবাদের হাতে যারা তুলে দিয়েছে আগামীতে মানুষ তা প্রতিহত করবে।

Next
Next

বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বিএনপি নেতাসহ ১৪ জন নিহত