বাগেরহাটের তিনটি আসন মৌলবাদের হাতে যারা তুলে দিয়েছে আগামীতে মানুষ তা প্রতিহত করবে।
নিজস্ব প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়ায় আলহাজ্ব সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কচুয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান আইনজীবী ও বাগেরহাট জেলার জনপ্রিয় নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন তার বক্তব্যে বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাস আমাদেরকে সংযম, সহমর্মিতা এবং মানবতার সেবার শিক্ষা দেয়। এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি সরদার বজলুর রহমান ফাউন্ডেশনের এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
তিনি আরও বলেন, “এই পবিত্র মাসে যারা মোনাফেকি করে বাগেরহাটের তিনটি আসন মৌলবাদের হাতে যারা তুলে দিয়েছে। আগামী দিনে মানুষ তা প্রতিহত করবে। তাদের বর্জন করতে হবে। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে যারা বিশ্বাসঘাতকতা করেছে, বাগেরহাটবাসী তাদের চিনে নিয়েছে।” তিনি উল্লেখ করেন যে, “জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি বাগেরহাটবাসীর জন্য কাজ করতে চেয়েছিলাম। কিন্তু একটি মহল ষড়যন্ত্র করে বাগেরহাটের তিনটি আসন মৌলবাদের হাতে তুলে দিয়েছে। তবে এই জনপদের মানুষ তাদের সেই ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছে।”
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

