২৭ রমজানে বাগেরহাটে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

বাগেরহাট প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ মার্চ, মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি।

আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Previous
Previous

জীবনের নিরাপত্তা ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন

Next
Next

বাগেরহাটের তিনটি আসন মৌলবাদের হাতে যারা তুলে দিয়েছে আগামীতে মানুষ তা প্রতিহত করবে।