ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেনের শুভেচ্ছা

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বাগেরহাট জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও সংযমের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা।

তিনি আরও বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশে উদযাপিত এবারের ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজের সব স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাগেরহাটসহ দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেলা পরিষদ প্রশাসক।

তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

Next
Next

বাগেরহাটে ইফতার ও দোয়া মাহফিল। জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেনের বক্তব্য।