বাগেরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন কার্যালয়ে যোগদান করেছেন।

বাগেরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন

বাগেরহাট, ২৯ মার্চ ২০২৬: বাগেরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন আজ তার প্রথম কর্মদিবসে জেলা পরিষদ কার্যালয়ে যোগদান করেছেন। সকালে কার্যালয়ে পৌঁছে তিনি জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচয়পর্বে অংশ নেন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন।

নিয়োগের পর থেকে বাগেরহাটবাসী ও স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। আজ তার প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস ছিল। ব্যারিস্টার জাকির হোসেন বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের সায়েড়া গ্রামের সন্তান। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং একজন পরিচিত সমাজসেবক।

প্রথম কর্মদিবসে প্রশাসক জাকির হোসেন জেলা পরিষদের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “জেলা পরিষদকে একটি গতিশীল ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণে আমরা কাজ করব।”

জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা নতুন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

অনেকে মনে করছেন, তার মন্ত্রীত্ব নেবার মত যোগ্যতা রয়েছে। কিন্তু দলীয় কিছু বিশ্বাসঘাতকদের জন্য তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি। আইনি জ্ঞান ও সমাজসেবামূলক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলার অবকাঠামোগত উন্নয়ন, পর্যটন সম্ভাবনা এবং সুশাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Previous
Previous

বাগেরহাট-২ নির্বাচনে অনিয়মের অভিযোগ: মামলায় শুনানি গ্রহণ, ব্যালট বাক্স জব্দের নির্দেশ

Next
Next

ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেনের শুভেচ্ছা