বাগেরহাট-২ নির্বাচনে অনিয়মের অভিযোগ: মামলায় শুনানি গ্রহণ, ব্যালট বাক্স জব্দের নির্দেশ

বাগেরহাট-২ আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় আদালত শুনানি গ্রহণ করে মামলাটি আমলে নিয়েছে এবং ব্যালট বাক্স জব্দের নির্দেশ দিয়েছে। আগামী ২১ মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।মামলাটি দায়ের করেন বাগেরহাট-২ আসনের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। তিনি অভিযোগ করেন, ভোট গণনায় ব্যাপক অনিয়ম ও অসংগতি দেখা গেছে, যা বিভিন্ন পোলিং শিট পর্যালোচনায় উঠে এসেছে।আবেদনে উল্লেখ করা হয়, অনেক পোলিং শিটে প্রয়োজনীয় স্বাক্ষর নেই। কোথাও নাম থাকলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর উল্লেখ করা হয়নি। আবার কিছু শিটে পূর্ণাঙ্গ নামও লেখা নেই। এসব ত্রুটির কারণে ভোটের ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।এছাড়া ভোট গণনায় অসামঞ্জস্যতার অভিযোগও আনা হয়েছে। কিছু কেন্দ্রে ব্যালটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি, আবার কিছু কেন্দ্রে কম পাওয়া গেছে বলে দাবি করা হয়। অভিযোগে আরও বলা হয়, ভোটগ্রহণের দিন দুপুরের মধ্যেই অনেক পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে ক্ষুণ্ন করেছে।উল্লিখিত অভিযোগগুলোর ভিত্তিতে পুনঃনির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন পিটিশন দাখিল করা হয়। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে এবং প্রয়োজনীয় আলামত সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ব্যালট বাক্স জব্দ করার নির্দেশ দেয়।মামলার পরবর্তী কার্যক্রম আগামী ২১ মে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Next
Next

বাগেরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন কার্যালয়ে যোগদান করেছেন।