ঈদ উপলক্ষে ধানমন্ডীতে তিনদিনব্যাপী মেহেদী ফেস্ট

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর ধানমন্ডীতে তিনদিনব্যাপী “মেহেদী ফেস্ট–২০২৬” আয়োজন করা হয়েছে। ১৭, ১৮ ও ১৯ মার্চ ধানমন্ডী–২৭ নম্বরে অবস্থিত ভিনটেজ কনভেনশন হলে এই উৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটির আয়োজন করেছে ভিনটেজ কনভেনশন হল এবং কার্নিভাল ইভেন্টস। আয়োজকরা জানান, ঈদের আমেজকে আরও আনন্দমুখর করে তুলতে এবং মেহেদী শিল্পীদের কাজকে সামনে আনতেই এই আয়োজন করা হয়েছে।

বর্তমান সময়ে ঈদকে ঘিরে অনেক তরুণী ও নারী পেশাদার মেহেদী আর্টিস্টদের দিয়ে হাতে নান্দনিক মেহেদী ডিজাইন করিয়ে নিজেকে সাজিয়ে নিতে বেশি পছন্দ করেন। এই বিষয়টি মাথায় রেখেই আয়োজকরা তিনদিনব্যাপী এই ফেস্টের আয়োজন করেছেন।

উৎসবে অংশ নিচ্ছেন বিভিন্ন মেহেদী আর্টিস্টরা। এখানে দর্শনার্থীরা ট্রেন্ডি ও ঐতিহ্যবাহী নানা ধরনের মেহেদী ডিজাইন উপভোগ করার পাশাপাশি নিজেদের হাতেও মেহেদী আঁকিয়ে নিতে পারবেন।

এছাড়া ফেস্ট প্রাঙ্গণে ইফতারের জন্য বিভিন্ন ধরনের খাবারের ফুড স্টল এবং জুয়েলারি সামগ্রীর স্টলও থাকবে।

আয়োজকদের আশা, ঈদকে সামনে রেখে এই মেহেদী ফেস্ট দর্শনার্থীদের জন্য একটি আনন্দঘন ও ব্যতিক্রমী অভিজ্ঞতা তৈরি করবে।

Previous
Previous

নিহত জেলে সুব্রত মণ্ডলের পরিবারকে তিন লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

Next
Next

ভালুকায় দিপু দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার