প্রধানমন্ত্রীর সাথে জাকির হোসেনের সাক্ষাৎ: দলীয় শৃঙ্খলা নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সোয়া চারটার দিকে তাঁকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হয়।
নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর জনাব তারেক রহমান বাগেরহাটের বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরবর্তী এই সাক্ষাতে বাগেরহাট-২ আসনের উন্নয়ন এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন ব্যারিস্টার জাকির।
সাক্ষাৎকালে ব্যারিস্টার জাকির হোসেন বাগেরহাটের উপকূলীয় সুরক্ষা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, শিল্পায়ন এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। পাশাপাশি, বাগেরহাট-২ আসনে নির্বাচন পরবর্তী সময়ে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলের ভাবমূর্তি রক্ষায় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাক্ষাৎ শেষে ব্যারিস্টার জাকির হোসেন জানান, বাগেরহাটকে একটি আধুনিক ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

