শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নির্বাচিত এমপিদের শপথ পড়ান সিইসি। শপথ শেষে তারা শপথনামায় স্বাক্ষর করেন।

এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামী, স্বতন্ত্র এবং অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও শপথবাক্য পাঠ করানোর কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের।

Previous
Previous

প্রধানমন্ত্রীর সাথে জাকির হোসেনের সাক্ষাৎ: দলীয় শৃঙ্খলা নিয়ে আলোচনা

Next
Next

২০ বছর পর বড় ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি