বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে দায়িত্ব দেওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নানা ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ভোট বিভাজনের মাদ্যমে তাকে পরাজিত করা হয়েছে বলে মনে করেন বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার অনেক সাধারণ মানুষ।
বা
স্থানীয়দের মতে, ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার নেতৃত্বে বাগেরহাট জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাকে নিয়োগ দেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে অনেকেই মনে করছেন। তারা আশা করছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জেলার উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

