পাকিস্তানে মার্কিন দূতাবাসে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯
ইরানে মার্কিন-ইসরায়েল হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের রাজধানী করাচিতে বিক্ষোভ ও হামলা চালিয়েছে ইরানপন্থীরা। মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।
রোববার সকালের এই সংঘর্ষে আহত হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে অন্তত ৩২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় সময় রোববার করাচিতে বিক্ষোভে এই হতাহতের ঘটনা ঘটে।
করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালকের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম। করাচির মাই কোলাচি সড়কে মার্কিন কনস্যুলেটের অবস্থান।
সকালে বিক্ষোভকারীরা কনস্যুলেটের বাইরে জড়ো হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং পাথর নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে মারমুখী হয় পুলিশ। পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ানো হয় ওই এলাকায়। এক পর্যায়ে সংঘর্ষ হয় বেধে যায়

